বিরাট কোহলিকে নকল করলেন আনুশকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার
আনুশকা ও কোহলি। ছবি: সংগৃহীত
বিরাট কোহলি ও আনুশকা শর্মার রসায়ন বেশ মজবুত। তাদের নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়াও রয়েছে। এবার তাদের সেই অসাধারণ রসায়ন ফের ধরা পড়ল একটি অনুষ্ঠানে। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার আয়োজনে সেই অনুষ্ঠানে বিরাটের সামনেই তার ক্রিকেট মাঠের উদযাপন নকল করলেন স্ত্রী আনুশকা। খবর হিন্দুস্তান টাইমসের।
একটি ভিডিওতে দেখা যায়, কোহলি মাঠে যেভাবে উদযাপন করেন, ঠিক সেভাবেই ওই অনুষ্ঠানে তা করে দেখান বলিউড অভিনেত্রী। আর সহধর্মিনীর এমন কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি সাবেক ভারতীয় অধিনায়ক। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে।
চলমান আইপিএলের মাঝেই পুমার 'জ্যাম অ্যান্ড ফ্যাম' একটি অনুষ্ঠানে যোগ দেন বিরাট ও আনুশকা। দীর্ঘদিন ধরেই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট। সেই অনুষ্ঠানের হাসিঠাট্টার মধ্যেই আনুশকাকে বিরাটের উদযাপন নকল করে দেখাতে বলেন সঞ্চালক। সেই আর্জি শুনে একেবারে উৎফুল্ল হয়ে ওঠেন এই অভিনেত্রী। তিনি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। তারপর স্বামীকে নকল করে দেখান। একেবারে দাঁত-মুখ খিঁচিয়ে, চূড়ান্ত লম্ফঝম্ফ করে বিরাটের সেলিব্রেশন নকল করে দেখান তিনি।
এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন কোহলি। হাসি চাপতে পারেননি আনুশকাও। একে অপরের হাত ধরে নেন। পরে বিরাটকে বলতে শোনা যায়, ‘বসে পড় ইয়ার, এটা কী হল ইয়ার।’ বসে পড়েও বরের উদযাপন নিয়ে হাসি থামাতে পারেননি আনুশকা। তিনি বলেন, ‘কখনো কখনো বিরাট যেভাবে উদযাপন করে, সেভাবে তো বোলারও উদযাপন করে না।’
এদিকে আনুশকার কথায় হাততালির ঝড় ওঠে। তাতে যেন কিছুটা লজ্জা পেয়ে যান বিরাট। দর্শকদের দিকে তাকিয়ে বিরাট বলেন, ‘এটা খেলার মধ্যে সেই নির্দিষ্ট মুহূর্তে হয়ে যায়। সেটা বারবার চালিয়ে এরকম কর না। পরে আমার খুব লজ্জা লাগে।’
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







